সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে খান জাহিদ হাসানের দশম মৃত্যু বার্ষিকী পালিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে খান জাহিদ হাসানের দশম মৃত্যু বার্ষিকী পালিত

ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান খান জাহিদ হাসান এর দশম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে, ১৮ মে বৃহস্পতিবার সকাল ১০টায় ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন শেষে তাঁর কবরস্থানে পুষ্পস্তবক অপর্ন ও কবর জিয়ারত করা হয় এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট মরহুম খান জাহিদ হাসানের সহধর্মিনী ও ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, ইউপি সদস্য শেখ শহিদুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম রফিক সহ নারী সদস্য (সংরক্ষিত) সহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৮ মে-২০১৩ইং তারিখ সকাল পৌনে ১০ টায় চেয়ারম্যান খান জাহিদ হাসান ও ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক মুন্না শিকদার, রূপসা থেকে ফকিরহাটে আসার পথে খুলনা-মোংলা মহাসড়কের রূপসার আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌছালে মোটরসাইকেলে আসা একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় ঘাতকের গুলির আঘাতে ঘটনাস্থলেই খান জাহিদ হাসান ও মুন্না শিকদার নিহত হয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।