সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাটে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জরায়ু মুখ ও স্তনক্যান্সার স্ক্রিনিং কর্মসূচীর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২রা ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইলেকট্রনিক ডাটা ট্রাকিং সহ জনসংখ্যা ভিত্তিক জরায়ু মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসুচীর প্রকল্প পরিচালক অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক ট্রাস্টি বোর্ড এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাখদুমা নর্গিস, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিএসএমএমইউ এর মেডিকেল অফিসার ডাঃ নন্দিনী সরকার, ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ এএসএম মফিদুল ইসলাম।

উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্রের সঞ্চালনায় এ সভায় আরো বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মাহফুজুর রহমান, সাংবাদিক মান্না দে, সাংবাদিক আহসান টিটুসহ অন্যরা।

এসময় সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনি, শেখ আসাদুজ্জামান, ফকির দাউদ হায়দার বাবু সহ বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।