সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত | চ্যানেল খুলনা

ফকিরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান চালক নিহত

খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাটের লখপুর এলাকায় ট্রাকের ধাক্কায় ইটভাংগা ভ্যান চালক বেলাল মোল্লা (৩০) নিহত হয়েছেন। এসময় ইটভাংগা ভ্যানে থাকা ৩জন শ্রমিক আহত হয়েছে। কাটাখালী হাইওয়ে থানার ওসি আবু হোসেন জানান, ১১ এপ্রিল (রবিবার) সকাল ৯টার দিকে মালবাহী একটি ট্রাক লখপুর ভূষন ডিজিটাল স্কেলে যাওয়ার পথে মোংলাগামী একটি ইটভাংগা ভ্যানকে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলে নিহত হন। নিহত বেলাল মোল্লা মোড়লগঞ্জের কালাম মোল্লার পুত্র। এসময় রূপসার বাগমারা গ্রামের মানিক মোল্লা (৩০), আবু বক্কার মোল্লা (২০) ও জীবন মোল্লা (২৫) নামের তিন শ্রমিক আহত হয়ে তিলক কুদিরবটতলা সিএসএস হাসাপাতালে ভর্তি হয়েছে। পুলিশ ট্রামের চালক মোড়লগঞ্জের শেখপাড়া গ্রামের ইউসুব আলী খানের ছেলে রুবেল খান (২৬) কে আটক ও ঘাতক ট্রাকটি জব্দ করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।