সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন | চ্যানেল খুলনা

ফকিরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালন

বাগেরহাটের ফকিরহাটে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে বিভিন্ন সড়ক পপ্রদক্ষিন করে। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা বেগম নেলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএসএম মফিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম, সহকারী প্রোগ্রামার সাহিনা আক্তারসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।