সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে পিলজংগ ইউপির সাবেক চেয়ারম্যান পলাশ আর নেই | চ্যানেল খুলনা

ফকিরহাটে পিলজংগ ইউপির সাবেক চেয়ারম্যান পলাশ আর নেই

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক খাঁন শামিম জামান পলাশ (৫৬) আর নেই। তিনি বুধবার (১০ জানুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে নিজ বাসভবন বালিয়াডাঙ্গায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পলাশ উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খাঁন শামসুর রহমানের ছেলে। মৃতের পরিবার জানান, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় শাহ্ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ বারের মত একনজর দেখার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার হোলদার, সাবেক নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান কাজী মো. মহসিন ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে উপস্থিত হন। এসময় তারা গভীর শোক প্রকাশ ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।