সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ফেনসিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫২ বোতল ফেনসিডিল সহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে উপজেলার বারাশিয়া গ্রামে মাদক কারবারি মনির শেখের বাড়ি থেকে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ফকিরহাট মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাসের নেতৃত্বে একটি পুলিশের একটি দল একাধিক মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মনির শেখকে গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করেন।

এসময় ফকিরহাট সদর ইউনিয়নের বারাশিয়া গ্রামের মাদক কারবারী মনির শেখ (৪২) এর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। আসামী মনিরের দেওয়া তথ্য অনুযায়ী ঘরে তল্লাশি করে ৫২ বোতল ফেনসিডিল সহ অপর তিন মাদক কারবারিকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে। অপর তিন গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মারুফ খান (৩৪), সদর উপজেলার বড় রঘুনাথ পুর গ্রামের মো. সাবু হাওলাদার (৩৫) ও একই উপজেলার উৎকুল গ্রামের ইলিয়াস ঢালী (৩৭)। তারা সবাই মাদক কারবারে যুক্ত বলে পুলিশ জানিয়েছে।

ফকিরহাট মডেল থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দাস বলেন, ফেন্সিডিল সহ গ্রেপ্তার মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বাগেরহাটে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।