সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু | চ্যানেল খুলনা

ফকিরহাটে বঙ্গবন্ধু জাতীয় ৪০তম পুরুষ এবং ১৭তম নারী ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন ব্যবস্থাপনায় বাগেরহাটের ফকিরহাটে চারদিন ব্যাপী বঙ্গবন্ধু ৪০তম পুরুষ এবং ১৭তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু হয়েছে।

ফকিরহাট উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে বৃহস্পতিবার (৭ই মার্চ) সকালে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সহ সভাপতি উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক লেঃ কর্নেল মোঃ নজরুল ইসলাম (অবঃ), ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা ও জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক, ক্রীড়াবিদসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতায় ৬টা বাহিনীর ভারোত্তোলন দল সহ মোট ১৭টা ক্লাবের জাতীয় পর্যায়ের ১৪০ জন পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ এতে অংশ নিচ্ছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।