সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী | চ্যানেল খুলনা

ফকিরহাটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

ফকিরহাট উপজেলার নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) বিকাল চারটায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আলতাফ হোসেন টিপু, মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক শেখ মজনেয়ার রহমান, নলধা-মৌভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন।

শিক্ষক এ শুকুর আলী খান এর সঞ্চালনায় ও নলধা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি শেখ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয় প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাট সেনা ক্যাম্পের যৌথ অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সহযোগী আটক

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ফকিরহাটে ধানের শীষের প্রার্থীর পক্ষে বিএনপির মিছিল ও পথসভা

পরিবেশ দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখবে পিআরএফ : নৌ-পরিবহন উপদেষ্টা

ফকিরহাট আট্টাকী শীতলাতলায় ৫টি মন্দির ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।