সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে বিনামূল্যে নারিকেল চারা পেল ১৪০০ কৃষক | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিনামূল্যে নারিকেল চারা পেল ১৪০০ কৃষক

বাগেরহাটের ফকিরহাটে বিনামূল্যে নারিকেল গাছের চারা পেল ১৪০০ কৃষক-কৃষাণী। এদিন প্রতি একজন কৃষককে ৫টি করে মোট ৭হাজার নারিকেল গাছের চারা বিতরণ করেছে কৃষি বিভাগ।

২০২৩-২০২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল চারা ব্যবহারের নিমিত্তে ও প্রান্তি কৃষকদের চাষাবাদে সহায়তার জন্য বিনামূল্যে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৪ জুন) বেলা ১১টায় কৃষি ট্রেনিং সেন্টারে এসব কৃষকদের হাতে নারিকেল গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন।

উপ-সহকারী উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা নীল রতন কুমার রায়, কৃষক মো. জাহাঙ্গির হোসেন প্রমূখ। এসময় বিভিন্ন কৃষি কর্মকর্তা, গনমাধ্যমকর্মী ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক-২

ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

সুন্দরবনে দুটি অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক, দুই জেলে উদ্ধার

ফকিরহাটে দুইদিন ব্যাপী বিজ্ঞান বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।