সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন | চ্যানেল খুলনা

ফকিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। ফকিরহাট উপজেলা প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বেতাগা ইউনিয়ন পরিষদের আয়োজনে রবিবার ৯১৫ অক্টোবর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এদিন সকালে বর্নাঢ্য একটি র‍্যালি বেতাগা ইউনিয়ন পরিষদ চত্বর হতে শুরু হয়ে বেতাগা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মাসকাটা মাধ্যমিক বিদ্যালয় সহ পনেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এরপর হাত ধোয়া প্রদর্শনী শেষে বেতাগা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও শিক্ষক মোঃ নাজমুল হুদা’র সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশল অধিদপ্তর এর উপ-সহকারী প্রকৌশলী মো: হাসিবুর রহমান।

এসময় বক্তব্য রাখেন শেখ হেলাল উদ্দীন কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাস, প্রধান শিক্ষক বিধান কান্তি দাশ, শিক্ষিকা নীলুফার ইয়াসমিন, শিক্ষার্থী বর্নালী বিশ্বাস ও শেখ শাহেদ আহসান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।