সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
ফকিরহাটে শেখ লুৎফর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ | চ্যানেল খুলনা

ফকিরহাটে শেখ লুৎফর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মরহুম শেখ লুৎফর রহমান স্মৃতি ৮দলীয় আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা আওয়মী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপুর পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি বীর মক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, শেখ মোস্তাহিদ সুজা, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড, হিটলার গোলদার, সরদার আমিনুর রশিদ মুক্তি, এমডি সেলিম রেজা। উপজেলা ছাত্রলীগের আহবায়ক জয়ন্ত দে, যুগ্ম আহবায়ক শেখ শরিফুল ইসলাম প্রমূখ।

ফাইনাল খেলায় ফকিরহাট ইউনিয়নকে ট্রাইব্রেকারের মাধ্যমে ৩-৪ গোলের ব্যবধাানে হারিয়ে পিলজংগ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগিতায় ছিলেন লিপন বিশ্বাস ও জাকির খান।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে তেলের সংকট মোকাবেলায় অভিযান, জরিমানা

সুন্দরবনের ‘কুখ্যাত বনদস্যু’ ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ

চিতলমারীতে বিশ্বাস ও শেখ বংশের মধ্যে সংঘর্ষ, পরিদর্শনে অধ্যক্ষ মশিউর রহমান খান

মোংলায় অবৈধভাবে মজুদ করা সাড়ে ১২ হাজার লিটার ডিজেল জব্দ

বাড়ির ভিতরে প্রবেশ করে বাবার সামনে যুবককে গুলি করে হত্যা

সুন্দরবনের বনদস্যু “ছোট সুমন” বাহিনীর এক সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।