সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড | চ্যানেল খুলনা

ফকিরহাটে স্কুল ছাত্রীদের উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

বাগেরহাটের ফকিরহাটে গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে আসা যাওয়ার পথে ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগে এক বখাটে যুবককে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ে বাড়ি থেকে আসা-যাওয়ার পথে পিলজংগ ইউনিয়নের বৈলতলী স্লুইসগেটর সামনে স্কুল ছাত্রীদের এক যুবক প্রায়ই উত্যক্ত করে আসছিল। বিষয়টি অভিভাবকরা জানার পর অভিভাবকরা শনিবার (২৫ মে) দুপুর ২টার দিকে ওই যুবককে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নিকট সোপর্দ করা হয়।

আটক সাব্বির মোল্লা (২২), ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামের জাহাঙ্গীর মোল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া সিদ্দিকা সেতু, দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারা অপরাধে সাব্বির মোল্লাকে দশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় ফকিরহাট মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

ফকিরহাটে কৃষক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

ফকিরহাটে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি

ফকিরহাটে চিংড়ির রেনু পোনার সংকট চরমে শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।