সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ১৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ | চ্যানেল খুলনা

ফকিরহাটে ১৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ

বাগেরহাট জেলার ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে দুই বস্তায় থাকা মোট ১৮ কেজি গাঁজা জব্দ করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। বুধবার রাতে খুলনা-ঢাকা মহাসড়কের টাউন-নোয়াপাড়া এলাকার একটি ফিলিং স্টেশন থেকে বস্তায় থাকা গাঁজা সহ পিক-আপটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে পার্কিং করা পিকআপ ভ্যানে মাছের ড্রামের ভেতর দুটি বস্তায় ওই গাঁজা রাখা হয়েছিল।

এ ঘটনায় মডেল থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।

ফকিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামিম বলেন, ‘সকাল থেকেই আমাদের কাছে সংবাদ ছিল যে, ঢাকা থেকে মাদকের একটা বড় চালান আসবে। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

গাঁজা সহ পিক-আপ জব্দ করাকালীন পুলিশ গাঁজা বহনকারী বা পিকআপ সংশ্লিষ্ট কাউকেই আটক করতে পারেনি। তবে এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে মডেল থানা সুত্র নিশ্চিত করেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

মোংলায় লোভ দেখিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।