সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ৪টি অস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৪টি অস্ত্র ও ১৩টি ককটেল উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকা থেকে ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল। উদ্ধার করা ককটেলগুলো ডিসপোজাল করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনা র‌্যাব-৬ এর পরিচালক লেফট্যালেন্ট কর্নেল ফিরোজ কবীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া পানবাজার এলাকায় র‌্যাব-৬ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করেন।

এসময় পরিত্যাক্ত অবস্থায় ১৩টি ককটেল সহ ১টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, ৫টি পিস্তলের গুলি ও ১টি পিস্তলের কভার উদ্ধার করেন। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুস্কৃতকারীরা পালিয়ে যায় বলে জানান। তাদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।

এদিকে রোববার সাড়ে ১১টার দিকে বোমা ডিসপোজাল দল টাউন-নওয়াপাড়া এলাকার একটি মাঠে উদ্ধার হওয়া ককটেলগুলো ডিসপোজাল করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

রামপালে জমি বিরোধে যুবক নিহত, বাবা গুরুতর আহত

মোংলায় অবৈধভাবে মজুত করা ১৫ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল জব্দ

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, এমন প্রার্থীকে মনোনয়ন দিতে হবে

বাগেরহাটে ইয়াবা-গাঁজা-চোলাই মদ, ছুরি ও জাল টাকাসহ গ্রেপ্তার ১১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।