সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাটে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন | চ্যানেল খুলনা

ফকিরহাটে ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

ফকিরহাটে সৈয়দ আহম্মদ আলী স্মৃতি ৮দলীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারী) সকাল এগারোটায় উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধিত হয়।টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মিজান স্পোর্টিং ক্লাব মোল্লাহাট ও দোহাজারি স্পোর্টিং ক্লাব ফকিরহাট। উদ্বোধনী অনুষ্ঠানে বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু, বাহিরদিয়া মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী মো: সাইফুল ইসলাম। আম্পায়ার হিসেবে মাঠে খেলা পরিচালনা করেন আবু সাঈদ ও লেপন বিশ্বাস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

গোল্ডেন জিপিএ ৫ দেখা হলোনা চিতলমারীর স্বস্তিদ্বীপের

ফকিরহাটে বাড়ছে ধৈঞ্চা চাষ, কমছে রাসায়নিক সারের নির্ভরতা

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।