সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে ২দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু | চ্যানেল খুলনা

ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে ২দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

বাগেরহাটের ফকিরহাট আদর্শ বিদ্যালয়ের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় চত্তরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা পরিষদের সদস্য শেখ আ. রাজ্জাক, ফকিরহাট ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য শিরিনা আক্তার, কাজি আজহার আলি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মোহা. আব্দুল বারী, স্কুলের প্রতিষ্ঠাতা সদস্যা শেখ নাসির উদ্দীন, ফকিরহাট আর্দশ বিদ্যালয়ে অধ্যক্ষ ঠাকুর দাশ রায় প্রমূখ।

এরপর পাশ্ববর্তী কাজি আজহার আলী কলেজ মাঠে ক্ষুদে প্রতিযোগিদের মধ্যে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় অভিভাবকবৃন্দ ও আশে পাশের বিপুল সংখ্যক মানুষ শিশুদের প্রতিযোগিতা উপভোগ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

ফকিরহাটে ১৯৩ কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল প্রদান

ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

ফকিরহাটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পাবে ১৪ হাজার শিশু

ফকিরহাটে ১,৬০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।