সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফকিরহাট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

ফকিরহাট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফকিরহাট সদর ইউনিয়ন শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৩ই অক্টোবর বিকাল তিনটায় সম্মেলনটি আট্টাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মল্লিকা রানী দাশ। ফকিরহাট সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোসা: নুরজাহান ভানু’র সভাপতিত্বে ও ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মিতা অধীকারি’র সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক শেখ মো: কামরুল হাসান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক মো: সুমন মল্লিক।

বেতাগা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি নিলুফার ইয়াসমিন সহ এদিন বিকেলে সম্মেলনস্থলে লখপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে রুমি আকতার ও উন্নতি রানী সাহা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে চুরি হওয়া ১১টি গরু উদ্ধার, পিকআপসহ গ্রেপ্তার-৩

ফকিরহাটে এক মাদক সেবনকারীকে কারাদন্ড

বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ

ফকিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

ফকিরহাটে বুলবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১০টি ক্লাবে জার্সি ও ফুটবল বিতরণ

ফকিরহাটের ফলতিতা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।