সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ফের দাম বাড়লো এলপিজি সিলিন্ডার-অটোগ্যাসের | চ্যানেল খুলনা

ফের দাম বাড়লো এলপিজি সিলিন্ডার-অটোগ্যাসের

আবারও বেসরকারি খাতে বাড়ানো হয়েছে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। আগের মাসে এ গ্যাসের দাম ছিল ১ হাজার ২৫৯ টাকা। সেই সঙ্গে বেড়েছে অটো গ্যাসের দামও।

বৃহস্পতিবার (৪ নভেম্বর ) রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এ তথ্য জানিয়েছে বিইআরসি (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন)। এ সময় বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিলসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিশ্ববাজারে দাম বাড়ার কারণেই এলপিজির দাম বাড়নো হয়েছে দেশের বাজারে।

নভেম্বর মাসে প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ দশমিক ৪২ টাকা করা হয়েছে। ফলস্বরূপ ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১ হাজার ৩১৩ টাকা হয়েছে। গত মাসেই এ গ্যাসের দাম প্রতি কেজি ৮৬ দশমিক ৭ টাকা থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করা হয়েছিল। সে হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয়।

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে। নভেম্বর মাসের অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। লিটারে বেড়েছে প্রায় ২ দশমিক ৫০ টাকা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ব্যাংক খাতে এক বছরে আমানত বেড়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা

উপকূলীয় জনগোষ্ঠীর জন্য ২০০ মিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরে আসছে না সরকার: অর্থমন্ত্রী

রমজানে ৪০ লাখ মানুষের জন্য সাশ্রয়ী পণ্য বিক্রির পরিকল্পনা টিসিবির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।