সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর জীবন-কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর জীবন-কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা

ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের আয়োজনে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তাঁর অবদান শীর্ষক আলোচনা সভা আজ (সোমবার) সকালে খুলনা সরকারি মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তাঁকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কল্পনা করা যায় না। আমৃত্যু তিনি দেশ ও জাতির জন্য কাজ করেছেন। তাঁর জীবনের ১৪টি বছর কারাগারে কেটেছে এবং তিনি দুইবার ফাঁসির মঞ্চ হতে ফিরে এসেছেন কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেননি।

মেয়র আরও বলেন, দেশভাগের পূর্বে পাকিস্তান আন্দোলন, বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন, ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের বিজয়, ১৯৬২ সালের শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন, ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন ব ঙ্গবন্ধুর মাধ্যমেই সফল হয়েছে। জনগণের ওপর অগাধ বিশ^াস নিয়ে তিনি ১৯৭০ সালের নির্বাচনে অংশগ্রহণ করে পূর্বপাকিস্তানের ১৬৯টি মধ্যে ১৬৭টি আসনে জয়ী হন। ১৯৭১ সালে ৭ মার্চের ১৮ মিনিটের ভাষণে ঘুমন্ত জাতিকে স্বাধীনতার আকাঙ্খায় জাগিয়ে তোলেন।

আলোচনা সভার গেস্ট অফ অনার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ইসলাম ধর্মের কল্যাণ ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা, রেডিও-টেলিভিশনে কোরআন তেলাওয়াত চালু, হজ্জ্ব যাত্রীদের জন্য সমুদ্রগামী জাহাজ ক্রয়, তাবলিগের বিশ^ ইজতেমা ও কাকরাইল মসজিদের জমি প্রদানসহ অসংখ্য কাজ করেছেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এসএম ফজলুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্ণরস এর গভর্ণর মাওলানা রুহুল আমিন এবং ঢাকা ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। আলোচনা সভায় স্বাগত জানান ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক শাহীন বিন জামান। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব, মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ আলেমরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

বৃক্ষরোপণ কর্মসূচিতে খুলনায় পুলিশ কমিশনারের চারা রোপণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ, সেক্রেটারি সরদার আবু তাহের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।