সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক লাভের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা বৃহস্পতিবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২৮ মে জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। ঐ দিন সুবিধাজনক সময়ে স্বেচ্ছায় রক্তদান, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন এবং সকল মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল শহিদ সদস্যের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা শিশু একাডেমির ব্যবস্থাপনায় শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং জেলার সকল বিদ্যালয়ে ঐদিন বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে কারাদন্ড প্রাপ্ত আসামী গ্রেফতার

নগরীর জলবায়ু স্থিতিস্থাপকতা কৌশল প্রণয়নে ভূমি ব্যবহার ও আবাসন নিয়ে পরামর্শ কর্মশালা

সোনাডাঙ্গা বাস টার্মিনালটি শহরের বাইরে নেওয়া এখন সময়ের দাবি : কেডিএ চেয়ারম্যান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।