সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বজ্রপাতে ডুমুরিয়ায় মৎস্য চাষীর মৃত্যু | চ্যানেল খুলনা

বজ্রপাতে ডুমুরিয়ায় মৎস্য চাষীর মৃত্যু

খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে এক মৎস্য ঘের ব্যবসায়ী মারা গেছেন। বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টার দিকে তিনি তার মৎস্য ঘেরে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। তিনি ডুমুরিয়া উপজেলা মির্জাপুর গ্রামের প্রহ্লাদ বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস (৩৫)।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সাধন বিশ্বাস তার নিজের মৎস্য ঘেরে কাজ করতে যান। কিন্তু দুপুরে মির্জাপুর এলাকায় প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত হলে সে বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মৎস্য ঘেরে যান। সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেলে ঘেরের পানি থেকে তার লাশ ভেসে ওঠে এবং বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে পারিবারিকভারে নিশ্চিত করেন।

ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ কনি মিয়া মির্জাপুর গ্রামে বজ্রপাতে এক ঘের ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় তাঁতীদলের নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা

খুলনায় আশিক বাহিনীর শুটার জনি অস্ত্রসহ গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: খুলনায় শফিকুর রহমান

খুলনার ফুলবাড়িগেটে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত ককটেল

আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার : কেসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে স্থাপিত তোরণ, ব্যানার, প্যানা ও ফেস্টুন অপসারণের নির্দেশ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।