সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলসের মামলা | চ্যানেল খুলনা

বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে জেমস ও মাইলসের মামলা

মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে দুটি মামলা দায়ের করেছে জনপ্রিয় ব্যান্ড দল নগর বাউল ও মাইলস।
আজ বুধবার (১০ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে মামলা করা হয়। এই বিষয়ে জবাব দেওয়ার জন্য বাংলালিংকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

শুনানিতে সংগীতশিল্পী জেমস ও মাইলসের আইনজীবী মিজানুর রহমান মামুন বলেন, ‘নীলা তুমি’ ও ‘ফিরিয়ে দাও’ মাইলস ব্যান্ডের এই দুটি গান কপিরাইট আইন লঙ্ঘন করে
প্রায় ১৪ বছর ধরে ব্যবহার করে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। এ গান দুইটি সরিয়ে নেওয়ার জন্য তাদের মৌখিকভাবে বলা হয়। এরপর ২০১৭ সালের ৬ আগস্ট গান দুইটি সরিয়ে নেওয়ার জন্য তাদের লিগ্যাল নোটিশও দেওয়া হয়। এছাড়াও তিনটি মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের গান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু এরপরও তারা তা সরিয়ে নেয়নি। এ চলতি বছরের ২১ অক্টোবর বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে গুলশান থানায় যাই। তবে থানায় মামলা না নিলে আমরা আদালতে বিচারের জন্য এসেছি।’
তার আগে ১৯ সেপ্টেম্বর আদালতে মামলা করতে আবেদন করেন জেমস।

https://channelkhulna.tv/

বিনোদন আরও সংবাদ

টিউমার অপসারণের পর এখন কেমন আছেন তানিয়া বৃষ্টি

জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা

আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন বুবলী

চঞ্চল-পরীর ‘শাস্তি’ সিনেমায় তিন দেশের চার প্রযোজক

অবশেষে গুঞ্জন ভেঙে বিয়ের পিঁড়িতে জেফার ও রাফসান

আমি আর আমার মা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম: ঐন্দ্রিলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।