সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বাগেরহাটের চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের নির্বাচনী পথসভা | চ্যানেল খুলনা

বাগেরহাটের চিতলমারী সদর ইউপি চেয়ারম্যানের নির্বাচনী পথসভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন-ক্ষণ নির্ধারণের পর থেকে তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় ও নির্বাচনী পথ সভায় মিলিত হচ্ছেন। সদর ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি বিগত দিনের ন্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকাল সাড়ে বিকাল ৩ টায় উপজেলার দক্ষিণ বারাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক নির্বাচনী পথ সভায় মিলিত হন। এ সময় তিনি ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত দিনের ন্যায় ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেণ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিতলমারী সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ হায়দার আলী, সহ- সভাপতি আক্কাজ ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ গহর উদ্দীন, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মোল্লা, এনামুল হক শেখ, আব্দুর রসুল ভূইয়া, মোঃ গোড়া শেখ, তারাপদ বিশ্বাস, আব্দুল মান্নান ধুনু প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

বাগেরহাট আরও সংবাদ

বাগেরহাটে সরকারি খালের অবৈধ দখল উচ্ছেদ না করেই ফিরে এলেন এমপি-ডিসি

ফকিরহাটে কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফুলকা পচা রোগে ফকিরহাটে মরছে মাছ, আতঙ্কে চাষিরা

ফকিরহাটে খামারিদের শিং মাছের পোনা ও উপকরণ বিতরণ

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।