সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বাগেরহাট-৩ আসনে দলীয়, স্বতন্ত্র প্রার্থীসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল | চ্যানেল খুলনা

বাগেরহাট-৩ আসনে দলীয়, স্বতন্ত্র প্রার্থীসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সুন্দরবনের কোল ঘেষা ৯৭ বাগেরহাটের-৩ (রামপাল-মোংলা) এই দুই উপজেলা নিয়ে গঠিত এ আসনটি। এবারের সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগ ও বিভিন্ন দল থেকে মোট ৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে যে, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের পত্নী বর্তমান এমপি বেগম হাবিবুন নাহার, জাতীয় পার্টির মো. মনিরুজ্জামান মনি, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ)-এর শেখ নুরুজ্জামান মাছুম, বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএমম)-এর সুব্রত মন্ডল, বাংলাদেশ কংগ্রেসের মফিজুল ইসলাম গাজী, তৃণমূল বিএনপির মিস্টার ম্যানুয়েল সরকার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার ও শেখ নিজাম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উল্লেখ্য এ আসনে ১৯৯১ সাল থেকে এই আসনটি বরাবরই আওয়ামী লীগের দখলে রয়েছে। এ আসন থেকে নির্বাচিত হয়ে খুলনা সিটি করপোরেশনের বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেক ১৯৯৬ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

এছাড়াও ২০১৮ সালের নির্বাচনে তার সহধর্মিণী হাবিবুন নাহার এমপি নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

বাগেরহাট আরও সংবাদ

চিতলমারীতে স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

ফকিরহাটে অটিস্টিক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর দুই সদস্য আটক, উদ্ধার ৪ জেলে

জাপান-কোরিয়াগামী যুবকদের ভাষা ও ট্রেডভিত্তিক দক্ষতায় ফকিরহাটে স্মার্ট স্কিল প্রশিক্ষণ সম্পন্ন

সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ৩ সদস্য আটক, অস্ত্র ও গুলিসহ উদ্ধার ৪ জিম্মি জেলে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।