সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিএনপিকে যে আশ্বাস দিলেন আইজিপি | চ্যানেল খুলনা

বিএনপিকে যে আশ্বাস দিলেন আইজিপি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সহযোগিতা চাইতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদের সঙ্গে দেখা করেছে বিএনপির প্রতিনিধি দল।
বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশ সদর দফতরে তার সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি প্রতিনিধি দল।

এ সময় তাদের মধ্যে আধা ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে সহায়তার আশ্বাস দিয়েছেন পুলিশ প্রধান। তার এই প্রতিশ্রুতিতে আশ্বস্ত বিএনপি নেতারা।

বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া চেয়ারপারসনের উপদেষ্টা ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব আবদুস সালাম সাংবাদিকদের বলেন, আজ পুলিশ প্রধানের সঙ্গে বৈঠক করেছি। তিনি আমাদের কিছু পরামর্শ দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত।

বিএনপির কর্মসূচি পালনে পুলিশপ্রধান কী ধরনের পরামর্শ দিয়েছেন- এমন প্রশ্নের জবাবে আবদুস সালাম বলেন, ‘যেহেতু করোনাকাল, তাই স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খল কর্মসূচি পালনের পরামর্শ দিয়েছেন।’

বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সচিবালয় কমিটির আহ্বায়ক ও চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটির সদস্য সচিব ও দলের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নুল আবেদীন।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

বগুড়া-৬ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হলেন রেজাউল করিম বাদশা

অভিজ্ঞতাহীন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দিয়ে আর্থিকখাতে অরাজকতার সূচনা হলো: ইসলামী আন্দোলন

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

স্থানীয় সরকার নির্বাচন এককভাবে করার প্রস্তুতি এনসিপির

রাষ্ট্রপতি জাতিকে মিথ্যা তথ্য দিয়েছেন : জামায়াত আমির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।