সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিএনপির সরকার পতন আন্দোলন পাগলের প্রলাপ : কাদের | চ্যানেল খুলনা

বিএনপির সরকার পতন আন্দোলন পাগলের প্রলাপ : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে দল নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তারা নাকি আবার সরকার পতন ঘটাবে, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়।
আজ শনিবার (৩০ জুলাই) সকালে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে এ কথা বলেন তিনি।

মানুষকে জাগাতে বিএনপি নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে ওবায়দুল কাদের বলেন, মানুষ ঠিকই জেগে আছে, কেউ ঘুমিয়ে নেই, বরং বিএনপি নেতারাই জেগে জেগে ঘুমাচ্ছেন।
আন্দোলনের ফানুস উড়িয়ে তারা গভীর শীত নিন্দ্রায় চলে যাচ্ছেন এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির সরকার পতন আন্দোলন মানে নিজ দলের নেতা-কর্মীদের মধ্যেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।
তিনি বলেন, কিছু একটা বলতে হবে তাই এসব হাই সাউন্ডিং শব্দ তারা ব্যবহার করে, বাস্তবে তাদের সক্ষমতা কতটুকু তা আমরা জানি, আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কি না, সেটাও বিএনপি নেতারা জানে না।
বিএনপি এখন কুম্ভকর্ণ, তাদের কুম্ভকর্ণের নিন্দ্রা ভাঙানো দরকার সবার আগে বলে মনে করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগকে নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন ধাক্কা দিয়ে কাকে ফেলে দেবেন? আওয়ামী লীগকে? আওয়ামী লীগ কি অত ঠুনকো দল? বন্দুকের নল থেকে আওয়ামী লীগ জন্ম নেয়নি।
আওয়ামী লীগের শিকড় এ দেশের মাটি ও মানুষের অনেক গভীরে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলে নিজেরাই খাদের কিনারায় আছেন, আপনাদেরই খাদে পড়ে যেতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এ দেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে এবং তাদের অবস্থানই জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

রাজনীতি আরও সংবাদ

আলেমদের আগে নিজেদের আমলের সঙ্গে কথার মিল রাখার আহ্বান শফিকুর রহমানের

আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি জামায়াতের

সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদত্যাগ, আসন শূন্য ঘোষণা

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: নাহিদ ইসলাম

রাড্ডা হাসপাতালে হামলায় সরকারদলীয় লোকজন জড়িত: গোলাম পরওয়ার

নির্বাচন-পরবর্তী সিদ্ধান্তে দেশে সংকট তৈরি হয়েছে: শফিকুর রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।