সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিরোধীদের মাঠশূন্য করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে : এড. মনা | চ্যানেল খুলনা

বিরোধীদের মাঠশূন্য করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে : এড. মনা

সরকার বিরোধী গণজোয়ার দেখে সরকার বেসামাল হয়ে পড়েছে। তারা গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ক্ষুন্নু করে জুলুম-নির্যাতনের পথ বেছে নিয়েছে উল্লেখ করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, সারাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে রাজপথের মিছিলে শরিক হচ্ছে ঠিক সেই সময় সরকার তার পুরোনো কায়দায় গুম, গ্রেফতার, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবারো নির্বাচনের আগে বিরোধীদের মাঠশূন্য করতে সরকার রাষ্ট্রীয় সন্ত্রাসে নেমেছে।

চলমান গনতান্ত্রিক আন্দোলন সফল ও দলকে সংগঠিত করার লক্ষ্যে মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় মহানগর বিএনপি কার্যালয়ে দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকার বিরোধী সকল কর্মসুচি সফল করতে ও অতীতের চেয়ে আরো সংগঠিত হয়ে রাজপথে থাকার আহবান জানিয়েছেন।

সন্ধ্যা ৭টায় সভাপতি আবু মো. মুরশিদ কামালের সভাপতিত্বে দৌলতপুর থানার সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব শেখ ইমাম হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, শেখ আনসার আলী. মতলেবুর রহমান মিতুল, লিয়াকত হোসেন লাভলু, শফিকুল আমিন লাভলু, আব্দুল ওহাব, মো খবির উদ্দিন. সাইফুল ইসলাম মামুন, মাজেদুল হক, জয়নাল আবেদীন, মিজানুর রহমান, বিল্লাহ হোসেন, আরমান হোসেন, হুমায়ূন কবির, শেখ আসাদুজ্জামান, শেখ নাজিম, সিরাজুল ইসলাম সানি, রকিবুল ইসলাম মিঠু, আব্দুর রাজ্জাক, শামীম আজাদ মিলু, জামাল উদ্দিন বাবলু, মোক্তার হোসেন,
এলেম হাওলাদার. ওয়াহিদুর রহমান. মনিরুল ইসলাম প্রমুখ।

অন্যদিকে রাত ৮টায় খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে থানা বিএনপির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আহবায়ক শফিকুল আলম মনা, বিশেষ অতিথি ছিলেন মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন। থানা বিএনপির সদস্য সচিব আবু সাঈদ হাওলাদার আব্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, আব্দুস সালাম, ইকবাল হোসেন মিজান, শেখ রফিকুল ইসলাম মাস্টার, ফরহাদ হোসেন, এমদাদুল হক, জাহাঙ্গীর হোসেন, শেখ সেলিম আহম্মেদ, মো. জাহিদুল ইসলাম প্রমূখ।

https://channelkhulna.tv/

রাজনীতি আরও সংবাদ

বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার

শুধু একটি শ্রেণিকে নিয়ে দেশ পুনর্গঠন সম্ভব নয় : তারেক রহমান

একসময় আপনারাও মজলুম ছিলেন, এখন কেন জালিম হচ্ছেন: জামায়াত আমির

বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ক্ষুদ্রঋণ মওকুফ করা হবে: তারেক রহমান

আমরা সরকার গঠন করলে নোয়াখালী বিভাগ করার দাবি পূরণ করব: শফিকুর রহমান

আরেকটি মহল ষড়যন্ত্র করছে, সতর্ক থাকতে হবে: তারেক রহমান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।