সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী | চ্যানেল খুলনা

বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও কোভিড-১৯ এর নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়। সভায় মন্ত্রী বলেন, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ও মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্য বিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে ৩১ লক্ষ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে, বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ হাজার কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬ লক্ষ্য ৮২ হাজার কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বেসরকারি ১৬টি ডেডিকেটেড কোভিড হাসপাতালে করোনা রোগী চিকিৎসার জন্য ৩শ’ আইসিইউ ও ২৫০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে। ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এ মুবিন খান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

স্বাস্থ আরও সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ

চিকন শরীর? স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াতে যা করবেন

খুলনায় ডেঙ্গু ও হামের উপসর্গে দুইজনের মৃত্যু, হাসপাতালে ৪৪৯

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।