সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ | চ্যানেল খুলনা

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

আজ রোববার (১৪ নভেম্বর) বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে এ দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য হল-‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা যায়, দেশের প্রায় ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন। চলমান বৈশ্বিক করোনা ভাইরাস মহামারি ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে।

বিভিন্ন বৈশ্বিক গবেষণা ও দেশে করোনা সংক্রমিত রোগীর তথ্য পর্যালোচনা করে দেখা যায় যে, ডায়াবেটিস আক্রান্ত রোগীদের কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি সব থেকে বেশি। দেশে গত সাত সপ্তাহে করোনা সংক্রমিতদের মধ্যে মোট ৬৩ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত ছিলেন। এছাড়া করোনার সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর ৭৫ শতাংশ ডায়াবেটিস আক্রান্ত কোনো না কোনো দীর্ঘমেয়াদি শারীরিক জটিলতায় ভুগছেন। আবার করোনায় আক্রান্ত হওয়ার পর অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

সড়ক দুর্ঘটনার নাটক সাজিয়ে নারীকে হত্যা করেন বাবা ও ভাই

স্ত্রীকে হত্যার পর মাথা বিচ্ছিন্ন করে ফ্রিজে রাখলেন স্বামী

নবরাত্রির গার্বা-দান্দিয়া থেকে মুসলিমদের দূরে থাকতে বলল বিশ্ব হিন্দু পরিষদ

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলায় বহু মার্কিন সেনা নিহতের দাবি

নেপালে বন্যার ধ্বংসস্তূপে ৩ দিন, জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।