সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন | চ্যানেল খুলনা

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি খুলনা জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন

কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) খুলনা প্রেসক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়েছে, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিসমূহ আদায়ের যোক্তিকতা তুলে ধরা হয়।জেলা ইউনিটের সভাপতি প্রফেসর টিএম জাকির হোসেন লিখিত বক্তব্য তুলে ধরেন জেলা সম্পাদক ড. মোঃ শামিম। স্বাগত বক্তৃতা করেন প্রফেসর খান আহমেদুল কবীর। প্রশ্নোত্তর পর্বে অংশনেন অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, প্রফেসর মোঃ মুজিবুর রহমান, প্রফেসর মাসুদা সুলতানা, প্রফেসর বদরুজ্জামান, প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, উপাধ্যক্ষ শেখ আঃ আজিজ।

জেলা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন এস এম শওকত হোসেন, এস এম তৌহিদুজ্জামান, ওহিদুল আলম, মোঃ হারুন অর রশিদ, মোঃ মেজবাহউদ্দিন, মহিতোষ বিশ্বাস, শাহানা পারভিন, এম এম কবির আহমেদ।

ইউনিট কমিটি সমূহের সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন মৃনাল কান্তি মন্ডল, মোঃ মেজবাহউদ্দিন, নজরুল ইসলাম, বদরুদ্দিন খান, আবুল বাসার, উম্মে সুরাইয়াসহ শতাধিক বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু এ পেশাকে গ্রাস করছে অদক্ষ অপেশাদার একটি গোষ্ঠি যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শনের পরিপন্থী।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

কেসিসি মহানগরীকে সবুজায়নের জন্য উদ্যোগ নিয়েছে : নজরুল ইসলাম মঞ্জু

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় ঐতিহাসিক পদক্ষেপ: অ্যাকশনএইড

অস্ট্রেলিয়ায় স্টাডি ট্যুরে যাচ্ছেন খুবি উপাচার্য ও অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক

খুলনা মহানগরীর থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষা শিবির

প্রস্তাবিত বাজেট কৃষি ও ব্যবসাবান্ধব এবং যুগোপযোগী : খুলনা চেম্বার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।