সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২ | চ্যানেল খুলনা

বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২

কানাডার অটোয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় ২ যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় গত শনিবার (২ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটে।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার স্থানে দুটি বিয়ের অনুষ্ঠান চলছিল। ভেন্যুর বাইরে পার্কিং জোনে হামলার ঘটনাটি ঘটে। হঠাৎ গোলাগুলির শব্দ শুনে অবাক হন অতিথিরা। অনেকে দৌড়ে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করেন।

ওই রাতে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন নিকু। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হঠাৎ হট্টগোল শুরু হয়ে যায়। যে যার মতো দৌড়াচ্ছে, কিন্তু কোথায় যাচ্ছে তার ঠিক নেই। টানা গুলি হচ্ছিল। কিছুক্ষণ থামল, আবারও শুরু হলো। ১৫ থেকে ১৬টি গুলির শব্দ শুনতে পেয়েছি আমি।

অটোয়া পুলিশ জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে দুই যুবক নিহত হয়েছেন। একজনের বয়স ২৬, অন্যজনের ২৯। তারা টরন্টো থেকে এসেছিলেন। আহত ৬ জনের মধ্যে মার্কিন নাগরিক রয়েছেন। তাদের অবস্থা গুরুতর নয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

কপ-৩১ সম্মেলনকে ‘চরম ভণ্ডামি’ বললেন গ্রেটা থুনবার্গ

প্রেমিককে বিয়ের দাবিতে ১০০ ফুট উঁচু টাওয়ারে তরুণী

অভিবাসন নীতি ‘অতিরিক্ত কঠোর ছিল’, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে হামলার পাশাপাশি তেহরানের সঙ্গে আলোচনার কথা জানালেন ট্রাম্প

জর্জিয়া স্টেট সিনেটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বাংলাদেশি শেখ রহমান

আমরা বাংলাদেশের চলমান সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি : জয়সওয়াল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।