সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
বিয়ে না করেই তৃতীয় সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল | চ্যানেল খুলনা

বিয়ে না করেই তৃতীয় সন্তানের বাবা হলেন অর্জুন রামপাল

বিনোদন ডেস্কঃবিদেশি গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেমের সূত্র ধরেই স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। সে নিয়ে কম জল ঘোলা হয়নি বি-টাউনে। অনেকেই সন্দেহ করছিলেন যে হৃত্বিকের স্ত্রী সুজান খানই অর্জুনের গোপন প্রেমিকা।

তবে সব গুঞ্জনকে থামিয়ে অর্জুন সবাইকে তার প্রেমিকা হিসেবে গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে পরিচয় করিয়ে দিলেন। দুজনে বেশ সুখের সময় কাটাচ্ছেন। বিয়ে না করেও একই ছাদের নিচে থাকছেন। ঘুরে বেড়িয়েছেন বিশ্বের নানা দেশে দেশে।সুখের খবর হলো সেই বান্ধবীর কোলে এসেছে সন্তান। যার ফলে তৃতীয় সন্তানের বাবা হওয়ার স্বাদ পেলেন অর্জুন রামপাল।গেল ১৮ জুলাই পৃথিবীর মুখ দেখেছে অর্জুনের পুত্র। সোশাল মিডিয়াতে সেই সুখবরটি ছড়িয়ে দিলেন পরিচালক জে পি দত্তার মেয়ে নিধি দত্তা।

আজ শনিবার (২০ জুলাই) ছেলের প্রথম ছবি ইনস্টাগ্রাম স্টোরিজ-এ শেয়ার করলেন গাবরিয়েলা। ছেলেকে কোলে নিয়ে ছবি তোলেন অর্জুন রামপালও। তবে এখনও ছেলের মুখ দেখাননি কাউকে।

এর আগের সংসারে দুটি মেয়ে রয়েছে অর্জুন রামপালের। তারা হলো মাহিকা ও মায়রা।

প্রসঙ্গত, প্রায় ২০ বছরের দাম্পত্য জীবনে নানা কারণে ফাঁটল দেখা দেয় অর্জুন রামপাল ও মেহের জেসিয়ার। তারই জের ধরে গেল বছরে চূড়ান্তভাবেই আলাদা হয়ে যান তারা।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।