সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা | চ্যানেল খুলনা

বুধহাটায় আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটায় পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে আইন শৃংখলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জুন) বেলা ১১ টার দিকে বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,
আশাশুনি থানার নবাগত পুলিশ পরির্দশক (ওসি) মোঃ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন, এসআই আবু হাসান। সভায় বুধহাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ শফিউল আলম খোকন, মেম্বার রেজওয়ান আলি, মেম্বার মতিয়ার রহমান, মেম্বার আলতাফ হোসেন, মেম্বার শীষ মোহাম্মদ জেরী,ব্যবসায়ী মানিক হোসেন, আছাদুল ইসলাম, বিভাষ দেবনাথ প্রমুখ আলোচনা রাখেন। সভায় আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে ঈদের আগে, ঈদ এর দিন ও ঈদ অনুষ্ঠানের পরে যাতে বুধহাটা বাজারসহ পাশর্^বর্তী সকল এলাকায় আইন শৃংখলা ভাল থাকে সেব্যাপারে সকলকে সজাগ থাকতে আহবান জানান হয়।
কোন প্রকার বিশৃংখলার সম্ভাবনা দেখা দিলে ও শৃংখলা ভঙ্গের চেষ্টা করা হলে সাথে সাথে থানাকে অবহিত করতে এবং সন্ত্রাস, জুয়া, মাদক ও বেআইনী তৎপরতা না ঘটতে পারে সে ব্যাপারে জন প্রতিনিধি, গ্রাম পুলিশ, ব্যবসায়ীসহ সকলকে সতর্কতার সাথে কাজ করতে আহবান জানান। তিনি বলেন, কেউ আইন শৃংখলা লংঘনের চেষ্টা করলে এবং কোন বেআইনী কর্মকান্ড করার সহযোগিতা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
পুলিশের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

দক্ষিণ পশ্চিমাঞ্চল আরও সংবাদ

অস্ত্রসহ গ্রেফতার আরমান দুই দিনের রিমান্ডে

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

হেলিকপ্টারে গ্রামে ফিরলেন সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছা

খুলনায় ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩৪ ডেঙ্গু রোগী হাসপাতালে

প্রথম দফায় কৃষিকার্ড পাচ্ছেন খুলনার ২৩ হাজার ১০৫ কৃষক

বাগেরহাটে একই পরিবারের ৩ জনকে হত্যা, নেপথ্যে পরকীয়া

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।