সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃক্ষমেলা উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ২২ জুলাই | চ্যানেল খুলনা

বৃক্ষমেলা উপলক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ২২ জুলাই

আগামী ২২ জুলাই খুলনা সার্কিট হাউস প্রাঙ্গণে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হবে। মেলা উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ের সহযোগিতায় শিশুদের মাঝে বৃক্ষ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

২২ জুলাই সকাল সাড়ে ১০টায় খুলনা শিশু একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার ক-বিভাগ প্লে থেকে ২য় শ্রেণি, বিষয় ও মাধ্যম উন্মুক্ত। খ-বিভাগ ৩য় থেকে ৫ম শ্রেণি ও গ-বিভাগ ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি। উভয় বিভাগের বিষয়:‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’। মাধ্যম: জল রং/প্যাস্টেল রং।

চিত্রাংকন প্রতিযোগিতার কাগজ শিশু একাডেমি সরবরাহ করবে এবং অন্যান্য সরঞ্জামাদি প্রতিযোগিদের সাথে আনতে হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় ১৪ বছরেও শেষ হয়নি শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প

খুলনায় ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

নয়াবাটি বন্ধু মহলের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নগরের জোড়াগেট পশুর হাট পরিদর্শনে কেএমপি পুলিশ কমিশনার

খুলনা জেনারেল হাসপাতালে রোগীর জন্য রান্না তরকারি মুখে নিয়ে ফেলে দিলেন স্বাস্থ্যমন্ত্রী

নগরীতে ৫০ হাজার বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ কেসিসির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।