সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক ই-গেট উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক ই-গেট উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেট উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উদ্বোধন শেষে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে যোগদান করেন তিনি।
শনিবার বিকালে বেনাপোল বলফিল্ড মাঠে মাদক-সন্ত্রাস ও জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি।
বাংলাদেশ ও ভারত যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের ভোগান্তি কমানোর লক্ষে যাত্রীরা ই-গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিক ভাবে ইলেকট্রনিক গেট খুলে যাবে। এতে যাত্রীপ্রতি সময় লাগবে মাত্র ৪০ সেকেন্ড। আগে যাত্রীদের ইমিগ্রেশন করতে কমপক্ষে ৫ থেকে ১০ মিনিট সময় লাগতো। পাসপোর্ট বিহীন কেউ ওই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন না।
এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক।
শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, যশোর-১ আসনের এমপি আলহাজ¦ শেখ আফিল উদ্দিন, যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) ডা. নাসির উদ্দিন, যশোর-৬ আসনের এমপি শাহীন চাকলাদার, জননিরাপত্তা বিভাগের সচিব আব্দুলাহ আল মাসুদ চৌধুরী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর মোহাম্মদ নূরুল আনোয়ার, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

যশোর আরও সংবাদ

বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে

ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পুশব‍্যাক’র চেষ্টা বিজিবির কঠোর অবস্থানে ব‍্যার্থ

ভারতে চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতায় বিজিবি

যশোরে কাভার্ড ভ্যানের চাপায় ইজিবাইক-ভ্যানের চার যাত্রী নিহত, সড়ক অবরোধ

শার্শায় শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।