সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক | চ্যানেল খুলনা

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশানে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

পাসপোর্ট যোগে ভারতে যাবার সময় বেনাপোল ইমিগ্রেশানে আরিফুল ইসলাম (৩০) নামের এক ভুয়া এনএসআই কর্মকর্তা আটক হয়েছে। রবিবার সকাল ৯ টার সময় তাকে আটক করা হয়।
ইমিগ্রেশান সুত্রে জানা যায়, বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনের ওসি রাজু আহমেদ এর নিকট আরিফুল ইসলাম (৩০) পাসপোর্ট নং বিটি ০৬৯৮৬৪৪ পিতা খান আবু জাহিদ গ্রাম বরালিদহা থানা শ্রীপুর জেলা মাগুরা বলেন আমি ফিল্ড অফিসার, এনএসআই, ঢাকা সেগুনবাগিচার। আমি ভারত যাব। তার গতিবিধি সন্দেহ হলে ওসি ইমিগ্রেশন এনএসআই অফিসের জিও লেটার দেখাতে বললে সে তখন তা দেখাতে পারেনি। উক্ত সময়ে বেনাপোল স্থলবন্দরের কর্মরত এনএসআইয়ের অফিসার সেখানে উপস্থিত ছিলেন। তখন এনএসআই এর অফিসাররা তার সঙ্গে কথা বললে সে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলে। তার স্ত্রী ও শ্বশুর এর সঙ্গে ফোনে ওসি ইমিগ্রেশন কথা বললে তারা জানান সে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এনএসআই এ চাকুরি করেন। পরে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে হস্তান্তর করেন।
এ ব্যাপারে পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এর সত্যতা স্বিকার করে বলেন ভূয়া আটক এনএসআই আরিফুলকে আগামীকাল আদালতে প্রেরন করা হবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোধন

শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক

শ্লীলতাহানির চেষ্টাকালে নারীর দায়ের কোপে একাধিক মামলার আসামি নিহত

চলতি অর্থবছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।