সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আটক ১ | চ্যানেল খুলনা

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৮৮ কেজি গাঁজাসহ আটক ১

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ৮৮ কেজি গঁজাসহ ছহির উদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আজ শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ৩ টায় বেনাপোল সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে এ মাদক দ্রবের চালানসহ ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটক মাদক ব্যবসায়ী বেনাপোল পোর্টথানাধীন ঘিবা গ্রামের ছাত্তার আলীর ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে ভারত থেকে মাদকের চালান দেশে মধ্যে প্রবেশ করছে। এসময় বিজিবি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এক পর্যায়ে চোরাচালানী মাদক নিয়ে প্রবেশের চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়ে ছহির উদ্দীন। আটককৃত গাঁজার সিজার মূল্য ৩ লাখ ৮ হাজার) টাকা
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল সেলিম রেজা জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

যশোর আরও সংবাদ

শার্শায় ৩ কোটি ৪৭ লাখ টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

কেশবপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ, তদন্ত নিয়ে প্রশ্ন পরিবারের

জ্বালানি তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৮ হাজার টাকা

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি

শার্শায় ছাত্রলীগের দুই নেতাকর্মী আটক

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন ১৮ বাংলাদেশি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।