সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী | চ্যানেল খুলনা

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা নিয়ে সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষকদের দাবিকৃত শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তবে আমি মনে করি, যখন শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তবে সরকারের এ ক্ষেত্রে সক্ষমতার বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

জাতীয় আরও সংবাদ

৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদেরও এইচপিভি টিকার সুপারিশ ডব্লিউএইচওর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী

শিশু বিয়ে বন্ধে সচেতনতা ও কন্যাশিশুর অধিকার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চূড়ান্ত ধাপে রূপপুর বিদ্যুৎকেন্দ্র, শুরু ফিশন প্রক্রিয়া

বর্জ্য থেকে তেল উৎপাদনে গবেষকদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

রমজান সামনে রেখে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।