সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
বৈধ হালনাগাদ আমদানি সনদ ছাড়া ঋণপত্র নয় | চ্যানেল খুলনা

বৈধ হালনাগাদ আমদানি সনদ ছাড়া ঋণপত্র নয়

বৈধভাবে নবায়ন করা আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়া ঋণপত্র (এলসি) না খুলতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়ােজিত সব অনুমােদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিস পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কোন কোন বাণিজ্যিক ব্যাংক বৈধ ও হালনাগাদ আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) ছাড়াই ঋণপত্র খুলছে। এ কারণে পণ্যচালান খালাস করতে গিয়ে রেয়াতি সুবিধা দেওয়ার সময় জটিলতা সৃষ্টি হচ্ছে। হালনাগাদ শিল্পভােক্তা আইআরসি প্রদর্শনে ব্যর্থ হয়ে রেয়াতি সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। পাশাপাশি পণ্যচালান খালাস বিলম্বিত হওয়ায় শিল্প প্রতিষ্ঠান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা সামগ্রিক বিনিয়ােগকে বাধাগ্রস্ত করছে।

এমন পরিস্থিতি থেকে উত্তরণে এলসিএ ফরম গ্রহণ করার সময় এবং ঋণপত্র স্থাপনের পূর্বে বৈধ ও হালনাগাদ আইআরসি সনদপত্র গ্রহণ বিষয়টি নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

অর্থনীতি আরও সংবাদ

৩ বছরে চার শতাধিক পোশাক কারখানা বন্ধ: বাণিজ্যমন্ত্রী

আগস্টের ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

মোংলা বন্দরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা

সোনার দাম ভরিতে এক লাফে বাড়ল ২,২১৬ টাকা

আবারও বেড়েছে সোনার দাম, প্রতি ভরি ২২১৪৪১ টাকা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।