সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভরা মুকুলে স্বপ্ন দেখছে আম চাষিরা | চ্যানেল খুলনা

ভরা মুকুলে স্বপ্ন দেখছে আম চাষিরা

আম গাছের ভরা মুকুল দেখে সবারই মন জুড়িয়ে যায়। গাছে গাছে ভরা আমের মুকুলে মৌ মৌ ঘ্রাণ এলাকার চারপাশে ছড়াচ্ছে মিষ্টি সুবাশ। আর কিছুদিন পরেই মধুমাসে গাছ ভরা এসব মুকুল থেকে গুটি আম রুপ নিবে পরিপক্ক আমে। সাতক্ষীরা তালা উপজেলাতেই আম গাছে এবার প্রচুর মুকুল এসেছে।
মুকুলের মিষ্টি গন্ধে পথচারীদের মন ছুঁয়ে যায়। তাই বাগানে সারিবদ্ধ আম গাছগুলোতে ভরা মুকুলে এ বছর একটু বাড়তি লাভের স্বপ্ন দেখছে চাষিরা।

উপজেলার কয়েকটি আম বাগান ঘুরে দেখা যায়, চাষীরা তাদের বাগানগুলোতে আম গাছের বাড়তি পরিচর্যা করছে। এ বছর বাগানের প্রতিটি আম গাছে মুকুল বেশি ধরেছে। পোকা-মাকড়ের আক্রমণ ঠেকাতে স্থানীয় কৃষি অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী ওষুধও স্প্রে করছেন আম চাষীরা। আবহাওয়া ভালো হলে আমের ফলনও ভালো হয়। এ বছরে প্রাকৃতিক দুর্যোগ খুব বেশি না হলে আমের বাম্পার ফলনের আশা করছে অধিকাংশ বাগান মালিকরা।
হরিশ্চন্দ্রকাটি গ্রামে লক্ষন ঘোষ জানান, দিন বিশেক আগে তার বাগানের আম গাছগুলোতে মুকুল আসা শুরু করে। ১০ বিঘা জমিতে আমের বাগান প্রতিটি গাছের আমের মুকুলে ছেয়ে গেছে। চলতি মৌসুমে যদি আবহাওয়া ভাল থাকে, আমের ফলন ভালো হবে। লাভের পরিমানও অন্যান্যে বছরের তুলনায় বেশি হবে ধারনা করছেন এই কৃষক।
কলিয়া গ্রামের আব্দুল আজিজ বাগান লিজ নিয়ে আম চাষ করেন তিনি। বিগত কয়েক বছরের মতো এবারো তিনি আমের বাগান লিজ নিয়েছেন। তিনি জানান,গাছে মুকুল আসার পরপরই বাগানের প্রতিটি গাছে পরিচর্যা শুরু করেছেন তিনি। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা কাছে আম বিক্রয় করে।
তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন জানান, দু’সপ্তাহ থেকে গাছে আমের মুকুল আসতে শুরু করেছে। এই অঞ্চলের আম খুবই সুস্বাদু। এ বছর চলতি মৌসুমে মাত্রা বাড়িয়ে ৭শ ৫০ হেক্টর আম চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

৪০ হাজার ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

পাঁচ মাসের শিশুকে গলা টিপে হত্যা করলেন মাদকাসক্ত বাবা

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা ফায়ার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।