সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ২৭ শিক্ষক | চ্যানেল খুলনা

ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন কুয়েটের ২৭ শিক্ষক

ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক। ২০২১ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য কুয়েটের সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই পূর্বক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২৭ জুন বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এই এ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইইই অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রফিজুল ইসলাম, প্রফেসর ড. এইচএম ইকবাল মাহমুদ, প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্ল্যাহ, সহযোগী অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার, সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক, বিইসিএম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারেক হোসেন খন্দকার, গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান, ইইই বিভাগের প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন, সহকারী অধ্যাপক প্রতীক চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আবু সাঈদ মোঃ জান্নাতুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ সাকিব হাসান খান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দ দাস, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইবতিদাউল করিম, এমএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপায়ন মন্ডল, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, সহকারী অধ্যাপক তুহিন কুমার দে, সহকারী অধ্যাপক মোঃ অনিক হাসান, সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জয় সরকার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় এবং আইডিএম এর সহকারী অধ্যাপক মোঃ রিয়াদ হোসেন। এসময় এ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

শিক্ষাঙ্গন আরও সংবাদ

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আবারও কুয়েটের ভিসি

ইবি শিক্ষিককে হত্যার পর কর্মচারীর আত্মহত্যাচেষ্টার অভিযোগ

জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাফল্য, চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় হুমায়রা

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনতে পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।