সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভারতে ধসে পড়ল টানেল, শ্রমিকদের উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা | চ্যানেল খুলনা

ভারতে ধসে পড়ল টানেল, শ্রমিকদের উদ্ধারে চলছে প্রাণপণ চেষ্টা

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে নির্মাণাধীন টানেলের একটি অংশ ধসে পড়ে প্রায় ৪০ জন শ্রমিক আটকা পড়েছেন। রোববার (১২ নভেম্বর) ভোর ৪টায় টানেলের ভেতরে ধসের ঘটনা ঘটে।

বর্তমানে এসব শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া উদ্ধারকারীদের বরাতে জানিয়েছে, টানেলের ভেতর যারা আটকা পড়েছেন তাদের কাছে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। যদিও তাদের কাছে প্রাকৃতিক অক্সিজেন পৌঁছাচ্ছে।

ভোরে এ দুর্ঘটনা ঘটলেও রাতের বেলাতেও শ্রমিকদের উদ্ধার করার কোনো খবর পাওয়া যায়নি।

৪ দশমিক ৫ কিলোমিটার লম্বা টানেলটির প্রায় ২০০ মিটার অংশ ধসে পড়েছে। মূলত ভূমিধসের কারণেই টানেলের অংশ ধসে পড়েছে।

উত্তরাখণ্ডের উত্তরকাশির সিলকায়ারাকে ডানডালাগোনকে সংযুক্ত করতে এই টানেলটি তৈরি করা হচ্ছিল। এটির মাধ্যমে উত্তরকাশি থেকে যামুত্রী ড্যাম পর্যন্ত ২৬ কিলোমিটার পথ কমে যাবে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আন্তর্জাতিক আরও সংবাদ

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ধরপাকড়, আটক মমতা-নেহা-যোগেন্দ্র যাদব

বিশ্বব্যাংক-আইএমএফের সভায় গুরুত্ব পাবে বিনিয়োগ, কর্মসংস্থান ও এআই

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও সহযোগিতামূলক সম্পর্ক চায় ভারত

‘আমার শান্তিতে নোবেল পাওয়া উচিত’ ট্রাম্প

মৃত্যুদণ্ডের ইনজেকশনেও বেঁচে গেলেন ক্রিস্টিয়া, কথা বলছেন হাসপাতালে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।