সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ভৈরব নদীতে মিললো নারীর মৃত দেহ | চ্যানেল খুলনা

ভৈরব নদীতে মিললো নারীর মৃত দেহ

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি পুলিশ ফাঁড়ি সংলগ্ন ভৈরব নদ থেকে উদ্ধারকৃত অজ্ঞাত যুবতীর পরিচয় মেলেনি এখনো। আজ বুধবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে, লাশটির ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সেনহাটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নিপুন বোস বলেন, আজ সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ভৈরব নদের তীর থেকে অজ্ঞাত এ যুবতীর মরদেহ উদ্ধার করেছি। তার পরনে বোরকা, মুখ খোলা। শরীরের কোথাও আঘাতের চিহৃ আছে কি না, ময়না তদন্তের রিপোর্ট না পেলে বোঝা মুশকিল। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী সময়ের খবরকে বলেন, এখনো পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। লাল রঙের সালোয়ার ও বোরখা পরিহিতা যুবতীর বয়স ২২ থেকে ২৪ বছরের মধ্যে হতে পারে। দেখে সচ্ছল্য পরিবারের সদস্য মনে হচ্ছে। পরিচয় উদঘাটনের জন্যে দেশের সবগুলো থানায় ছবি প্রেরণের প্রস্তুতি চলছে।

অজ্ঞাত মৃত মহিলার উচ্চতা অনুমান ৫ ফুট ২ ইঞ্চির মতো, গায়ের রং-শ্যামলা বর্ণের, শারিরিক গড়ন মধ্যম, মৃত দেহের পড়নে কালো বোরকা, লাল কালো রংয়ের জামা, লাল রংয়ের পাজামা এবং বেগুনী রংয়ের ওড়না। কেহ অজ্ঞাত মহিলাকে চিনতে পারলে দিঘলিয়া থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে; যোগাযোগ : অফিসার ইনচার্জ ০১৩২০-১৪০২৩৩, ডিউটি অফিসার ০১৩২০-১৪০২৩৮

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

খুলনা আরও সংবাদ

খুলনায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত

খুবিতে একাডেমিক ও প্রশাসনিক প্রধানদের সাথে উপাচার্যের ঈদ-পরবর্তী মতবিনিময়

খুলনায় যৌথ অভিযানে পলাশ গ্রুপের কাজী রাফসানসহ ৩৯ জন গ্রেপ্তার

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫৯

খুলনায় শাশুড়ি ও দুই সন্তানকে হত্যার দায় স্বীকার করে আদালতে সৎবাবার স্বীকারোক্তি

পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই : মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।