সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল | চ্যানেল খুলনা

ভোলা ছাত্রদলের সভাপতি নূরে আলমকে হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৩১ জুলাই সাড়াদেশে বিক্ষোভ কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম পুলিশের গুলিতে আহত হয়। এ সময় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকাতে নেওয়া হলে ৪ দিন লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় তার মৃত্যু হয়।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে মাগুরা ভায়নার মোড়ে অবস্থিত জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মাগুরা জেলা ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, সহ এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় জেলা ছাত্রদল সভাপতি আব্দুর রহিম এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং অনতিবিলম্বে দোষীদের কঠিন শাস্তির দাবি জানান। এ সময় সরকার পতনের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলা বিএনপি নেতারা।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।