সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় গোল্ডেন লাইনের বাস থেকে বিরল প্রজাতির বন্য হনুমান উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় গোল্ডেন লাইনের বাস থেকে বিরল প্রজাতির বন্য হনুমান উদ্ধার

মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী ব্রাক অফিস এলাকায় ঢাকা থেকে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাস থেকে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় নিষিদ্ধ বন্যপ্রাণী পাচারের অভিযোগে বাসের সুপারভাইজার সুব্রত কুমার ধরকে আটক করেছে পুলিশ। তার বাড়ি সাতক্ষীরা ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপস) জানান, বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা পারনান্দুয়ালী ব্রাক অফিসের সামনে সাতক্ষীরাগামী গোল্ডেন লাইনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিরল প্রজাতির একটি বন্য হনুমান উদ্ধার করা হয়েছে। এ সময় বাসের সুপারভাইজার ও পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সুব্রত কুমার ধ্বর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত সুব্রতর দেয়া তথ্যমতে জানা গেছে ঢাকার সাভার হতে সাতক্ষীরা রানা নামে এক ব্যক্তির উদ্দেশ্যে হনুমানটি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত হনুমান বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হবে।

এ বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরায় ১৯ বোতল দেশি মদসহ যুবক গ্রেপ্তার

মাগুরায় বিজয়া দশমীর রাতে মদপানের পর দুই বন্ধুর মৃত্যু

মাগুরায় বাস কাউন্টারে যুবদল নেতা শাকেরকে গুলি করে হত্যা

মাগুরায় ফের ২০ ইউনিটের বিদ্যুৎ বিল ২৯ হাজার টাকা

মাগুরায় ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্ত্রী পুলিশ হেফাজত

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।