সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় জাতীয় শোক দিবস পালিত | চ্যানেল খুলনা

মাগুরায় জাতীয় শোক দিবস পালিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে শহীদ স্মৃতি স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য বীরেন শিকদার, জেলা প্রশাসক আবু নাসের বেগ, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, জেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান।

এসময় সকাল সাড়ে ১০ টায় আসাদুজ্জামান মিলনায়তনে রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, পেশাজীবী, শ্রমজীবী এবং সুধীজনদের উপস্থিতিতে মত বিনিময় এবং আলোচনা সভা, বঙ্গবন্ধু এবং তার পরিবারের রুহের মাগফেরাতে দোয়া মাহফিল এবং চৌরঙ্গী মোড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়জনে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, রক্তদান কর্মসূচি, সহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।