সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় আবাসিক হোটেল থেকে বিস্কুট কোম্পানির এক কর্মকর্তার লাশ উদ্ধার | চ্যানেল খুলনা

মাগুরায় আবাসিক হোটেল থেকে বিস্কুট কোম্পানির এক কর্মকর্তার লাশ উদ্ধার

মাগুরা শহরের ঢাকা রোড বাস স্ট্যান্ডের সৈকত আবাসিক হোটেল থেকে তারা বিস্কুট কোম্পানির এজিএম ইব্রাহিম উদ্দিনের (৪৭) লাশ উদ্ধার করেছে মাগুরা থানা পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, মঙ্গলবার সৈকত হোটেল থেকে একটি ফোন পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সাংবাদিকদের উপস্থিতিতে দুপুরে হোটেলের ২৪ নম্বর রুমের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি।

প্রাথমিক ধারণা করা হচ্ছে স্ট্রোক জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহিম রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখের পুত্র। সে ব্রাহ্মণবাড়িয়ার তারা বিস্কুট কোম্পানির এজিএম হিসেবে কর্মরত ছিলেন। সে সোমবার চাকরির প্রয়োজনে মাগুরাতে রাত দশটার দিকে হোটেলে রুম ভাড়া নেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2026/06/Platinum-Jute-Mill.jpeg

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।