সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
মাগুরায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসনের তৎপরতা | চ্যানেল খুলনা

মাগুরায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে প্রশাসনের তৎপরতা

মহামারি করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী ১৪ দিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার লকডাউন বাস্তবায়নে মাগুরা জেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী, বি জি বি, পুলিশ, স্কাউটস, ও ম্যাজিষ্ট্রেট শহরের বিভিন্ন সড়ক মহাসড়ক ও জেলাধীন ৪ উপজেলায় টহল জোরদার করেছে। নিয়ম ভঙ্গ করলেই মোবাইল কোর্টের মাধ্যমে দেয়া হচ্ছে জেল জরিমানা। শহরে যান চলাচল বন্ধ রয়েছে। তবে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অপ্রয়োজনে কাউকে রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না এবং শহরের ও জেলার সকল হাটবাজারের দোকান পাট বন্ধ রাখা হয়েছে। তবে গ্রামাঞ্চলে ও শহরের কিছু অলি গলিতে কিছু দোকানপাট খোলা দেখা যাচ্ছে। আর এত কঠোরতার মধ্যেও মাস্ক পরিধান বাধ্যতামূলক করা যাচ্ছেনা। মাস্ক ছাড়া লোক চলাচল ছিলো চোখে পরার মত। করোনা প্রতিরোধে লকডাউন বাস্তবায়ন বিষয়ে জনগনকে সচেতন করতে বিভিন্ন সড়কে পথচারীদের অবহিত করা হচ্ছে এবং সবাইকে মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করা হচ্ছে। জেলা তথ্য অফিস ও সেনা বাহিনীর ৪ টি দল মাগুরা জেলার সর্বত্র এই অবহিত করন কার্যক্রমে অংশগ্রহন করছে।

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে ১৪ টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

মাগুরায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেফতার ‘বৈষম্যবিরোধী’ দুই নেতা কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।