সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় গলায় ফাঁস নিয়ে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা | চ্যানেল খুলনা

মাগুরায় গলায় ফাঁস নিয়ে মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

মাগুরার বাটাজোড় গ্রামে দ্বীপ জয়ী দাস নামের মেডিকেল কলেজ ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। সে ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, মাগুরা সদর উপজেলার বাটাজোড় গ্রামের প্রদীপ কুমার দাশের মেয়ে নিজ বাড়িতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে গলায় ফাস নিয়ে আত্মহত্যা করেছে। তার মৃত দেহ মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসার পর পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন।

গত মঙ্গলবার দুপুরে ফরিদপুর থেকে নিজ বাড়িতে আসার পর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বাড়িতে কোন সদস্য না থাকায় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। তার পিতা প্রদীপ কুমার দাস নাজির আহম্মেদ ডিগ্রী কলেজের প্রভাষক এবং মা বাটাজোড় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা।

নিহতের ভগ্নিপতি মিঠুন বিশ্বাস জানান, মেডিকেলে ভর্তির পর থেকে দ্বীপ জয়ী দাশের মধ্যে একটি হতাশা ও ভীতি লক্ষ্য করা যাচ্ছিল। কঙ্কাল ও ভূতের ভয় নিতে পরিবারকে জানানোর পর তাকে বাড়িতে আসতে বলা হয়। হতাশা থেকেই সে বাড়িতে এসে এমন কাজটি করলো।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক অমর প্রসাদ জানান, আজ বৃহস্পতিবার দুপুরে দ্বীপ জয়ী দাস নামের গলায় রশি নিয়ে আত্মহত্যা করা রোগী এসেছিল। সে হাসপাতালে আসার আগেই মারা গেছে। তার পরিবারের কাছে শুনেছি সে ফরিদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

মাগুরার শালিখায় ২ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ, আড়পাড়া স্কুল মাঠে পুড়িয়ে ধ্বংস

ভিডিও কলে স্ত্রীকে রেখে যুবকের আত্মহত্যা: মাগুরায় শোকের ছায়া

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।