সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
মাগুরায় গাজার গাছসহ ২ গাজা চাষী আটক | চ্যানেল খুলনা

মাগুরায় গাজার গাছসহ ২ গাজা চাষী আটক

মাগুরা জেলার শালিখা উপজেলার মনোখালী গজনগর এলাকা থেকে শুক্রবার দুপুরে ৫৭টি গাঁজার গাছ সহ সাত্তার খন্দকার (৩৩) ও মিরাজ (২০) নামের দুই গাঁজা চাষীকে আটক করেছে শালিখা থানা পুলিশ।আটককৃত সাত্তার খন্দকার উপজেলার কাঠি গ্রামের আক্তার খন্দকারের পুত্র ও মিরাজ একই উপজেলার পুলুম দক্ষিন পাড়ার মফিজুল ইসলামের পুত্র।
শালিখা থানার অফিসার ইনচার্জ মো: হোসেন আল মাহাবুব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গারামপুর ইউনিয়নের মনোখালী গজনগর ও কাঠিগ্রাম এলাকা থেকে শুক্রবার দুপুরের দিকে সাত্তার ও মিরাজ নামের দুই ব্যক্তিকে ৫৭টি গাঁজার গাছসহ আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ বাড়ির পাশে বাগানের ভিতর ও ঘাষের জমিতে গাঁজার চাষ করে আসছিল।
এ ব্যাপারে শালিখা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে৷ আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

মাগুরা আরও সংবাদ

গুপ্ত রাজনীতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

কলাগাছ নিয়ে বাগবিতণ্ডা, পুত্রবধূর দায়ের করা মামলায় শাশুড়ি গ্রেপ্তার

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে শিশু বিভাগে ভোগান্তি চরমে

পুলিশ পরিচয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে বিএনপি নেতাকে নির্যাতন

মাগুরায় জোড়া খুনের বাদীর বাড়িতে অগ্নিসংযোগ: ছাই হলো ঈদের আনন্দ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মেরামত কাজের উদ্বোধন করলেন মনোয়ার হোসেন খান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।